Customer Care | গ্রাহক সেবা

আমরা বিশ্বাস করি, একটি ভালো পণ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নির্ভরযোগ্য গ্রাহক সেবাও সমান গুরুত্বপূর্ণ। আপনার যেকোনো প্রশ্ন, সমস্যা বা মতামতের জন্য আমাদের টিম সবসময় প্রস্তুত।

অর্ডার পেতে কত সময় লাগবে?

সাধারণত প্রি-অর্ডার ছাড়া অন্যান্য পণ্য ৩–৫ কার্যদিবসের মধ্যে ডেলিভারি করা হয়।

তবে প্রাকৃতিক দুর্যোগ, পরিবহন জটিলতা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেরি হলে আমরা সরাসরি ফোন বা মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব।

ডেলিভারি চার্জ

  1. ঢাকা সিটির ভিতরে: ৭০ টাকা
  2. চট্টগ্রাম সিটির ভিতরে: ৭০ টাকা
  3. ঢাকা ও চট্টগ্রামের বাইরে: ১৩০ টাকা
  4. বিশেষ ক্যাম্পেইন বা অফারের সময় ডেলিভারি চার্জ পরিবর্তন হতে পারে।

আমাদের গ্রাহক সেবা কার্যক্রম

আমাদের একটি নিবেদিত কাস্টমার সাপোর্ট ও অভিযোগ ব্যবস্থাপনা টিম রয়েছে, যারা সপ্তাহে ৭ দিন সেবা প্রদান করে।

আমরা নিশ্চিত করি—

  • আপনি সঠিক অর্ডার অনুযায়ী সঠিক পণ্য পেয়েছেন কিনা
  • পণ্য বা ডেলিভারি সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা
  • যেকোনো অভিযোগ দ্রুত সমাধান করা

অভিযোগ বা মন্তব্য পাওয়ার ১ ঘণ্টার মধ্যে প্রাথমিক উত্তর দেওয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Frequently Asked Questions (FAQ)

কীভাবে অর্ডার করবো?

ওয়েবসাইট থেকে পণ্য নির্বাচন করে “অর্ডার করুন” বাটনে ক্লিক করুন, প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং অর্ডার কনফার্ম করুন।

অর্ডার কনফার্মেশন কীভাবে পাবো?

অর্ডার সম্পন্ন হলে SMS বা ফোন কলের মাধ্যমে কনফার্মেশন জানানো হবে।

অর্ডার পরিবর্তন বা বাতিল করা যাবে কি?

ডেলিভারির আগে আমাদের সাথে যোগাযোগ করলে অর্ডার পরিবর্তন বা বাতিল করা সম্ভব (শর্ত প্রযোজ্য)।

কোন কোন পেমেন্ট পদ্ধতি গ্রহণযোগ্য?

আমরা ক্যাশ অন ডেলিভারি, মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক ট্রান্সফার গ্রহণ করি।

পণ্য পছন্দ না হলে কি রিটার্ন করা যাবে?

নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে রিটার্ন বা এক্সচেঞ্জ করা যাবে। বিস্তারিত জানতে আমাদের রিটার্ন পলিসি দেখুন।

পণ্য ডেলিভারির সময় চেক করা যাবে কি?

ডেলিভারি ম্যানের উপস্থিতিতে প্যাকেট চেক করা যাবে (যেখানে প্রযোজ্য)।

কিভাবে অভিযোগ জানাবো?

আমাদের হটলাইন নম্বর, ফেসবুক পেজ বা ওয়েবসাইটের কাস্টমার সাপোর্ট অপশনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন।

Scroll to Top